বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্য নিহত
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাইকর ইউনিয়নের দরগাহাট সড়কের পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

