গাজীপুর-সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।



