পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার
শেষ দিনের লড়াইয়ে কোনো অঘটন হতে দেয়নি খুলনা বিভাগ। রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে তারা। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে সহজ জয় তুলে নিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে খুলনা।

