যুক্তরাষ্ট্রে নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়
যুক্তরাষ্ট্রে টেলিযোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে দেশজুড়ে উড়োজাহাজ চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। শুক্রবার দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রায় পাঁচ ঘণ্টা সব অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে উড্ডয়ন বন্ধ রাখে।


