যুদ্ধ-শান্তির মাঝামাঝি অবস্থায় থাকতে রাজি নয় ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিংবা নতুন করে যুদ্ধ—দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ওয়াশিংটন নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে ইরানের সশস্ত্র বাহিনী তার উপযুক্ত জবাব দেবে।


