ভাড়া নিয়ে বিরোধ, বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ
ভাড়া নিয়ে বিতর্কের জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে সুপারভাইজারের ধাক্কায় পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।


