নারায়ণগঞ্জে গভীর রাতে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, সাবেক ছাত্রদল নেতাসহ ২৬৪ আসামি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে ভেকু দিয়ে একটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক আজ বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।


