মেয়েদের লিগে তারকা ফুটবলার টানছে দেশের নতুন দুই ক্লাব
গত মৌসুমের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রাজশাহী স্টারস ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে সেই দুই দলের সামনে চ্যালেঞ্জটা ভিন্ন। শিরোপা ধরে রাখতে রাজশাহীকে যেমন নতুন করে দল সাজাতে হচ্ছে, তেমনি রানার্সআপ ফরাশগঞ্জ এখনো দল গোছানোর কাজই শুরু করতে পারেনি।
