বিএনপির মিছিলে হামলা, আওয়ামী লীগ কর্মী ‘সন্দেহে’ আটক বই ও চা বিক্রেতা
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের একজন স্থানীয় বইয়ের দোকানের মালিক, অন্যজন রেলস্টেশনের চা বিক্রেতা।



