হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে আবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। এ সময় তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।



