সাভারে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, ২২ কারখানা বন্ধ
সাভারে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও বিভিন্ন কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। এ ছাড়া ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।



