মেয়েকে রক্ষায় ছুটে এসে গুলিবিদ্ধ বাবার পা কেটে ফেলা হয়েছে
মেয়ের বাড়িতে হামলার খবর পেয়ে তাঁকে রক্ষা করতে ছুটে গিয়েছিলেন বাবা আলম মিয়া (৬৫)। কিন্তু পথে গুলিবিদ্ধ হয়ে হারাতে হলো তাঁর একটি পা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পা কেটে ফেলতে হয়েছে।



