রাউজানে শটগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে দেশি তৈরি একটি লোহার শটগান ও দুটি কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জাহেদুল ইসলাম রিমন রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রমজান আলী ড্রাইভারের বাড়ির মৃত রাশেদুল ইসলামের ছেলে।



