শৈশবের স্মৃতিঘেরা উঠোনে শেষবারের মতো ফিরলেন অভিনেতা সোহেল খান
বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মঙ্গলবার সকালে আকস্মিক অসুস্থতায় মারা যান অভিনেতা সোহেল খান। ৬৬ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে বিনোদন অঙ্গন ও ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে।


