নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল কাঠুরের
নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের গুলিতে আলম মিয়া নামের এক কাঠুরে নিহত হয়েছেন। সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশে বের হন আলম মিয়া। পথে প্রতিবেশী রহিজ মেম্বারের বাড়ির পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।



