দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যাত্রীর
নেত্রকোনা সদরে দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আবু তাহের ভূঁইয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।



