ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ৫০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হয়েছে ৫০ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় স্থাপিত এ প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।



