ভুয়া ভিডিও কলের ফাঁদে ৪০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি উত্তর কোরীয় হ্যাকারদের
ভুয়া ভিডিও কলের মাধ্যমে মানুষের পরিচয় চুরি করে ৪০ কোটি ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত হ্যাকাররা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, গত ১৮ মাসে এ প্রতারণার শিকার হয়েছেন ৯০০ জনের বেশি মানুষ।



