হাফ পাস ভাড়া নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, ২৪ বাস আটকে শিক্ষার্থীদের প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে অর্ধেক ভাড়া (হাফ পাস) নিয়ে বিরোধের জেরে অসদাচরণের অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের চালক ও সহকারীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ২৪টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


