কেরানীগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, মর্গে মরদেহ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ছক্কু মিয়া (৫৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।


