ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস
ভিসা ইন্টারভিউর সময় জরুরি কাগজপত্র সঙ্গে রাখতে বলেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২৮ নভেম্বর) এক বার্তায় এ কথা জানানো হয়। মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।



