রূপগঞ্জে গুলিভর্তি ২ পেনগানসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ মো. শাওন ওরফে সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


