আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ২৬ চা-বাগানে চলছে ভোটগ্রহণ
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল আটটা থেকে হবিগঞ্জের চার উপজেলার ২৬টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।



