রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট
সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে হুথি গোষ্ঠীর ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোট এই খবর জানিয়েছে।



