মেসিদের বিদায়
শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয়। তাতে লিওনেল মেসি ও বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে বিদায় করে এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ডের সিরিজ জিতেছে কলম্বাস ক্রু। শুক্রবার নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সান্তিয়াগো রদ্রিগেজের গোলে ১-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।


