নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে।

