ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
ভারতে পাচারের সময় ১৫টি স্বর্ণের বার ও ২৩ গ্রাম রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাছাড়া স্বর্ণের বার পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দের তথ্য জানিয়েছে বিজিবি।



