নিখোঁজের দুই দিন পর গভীর রাতে মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ
বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে মহসিন মল্লিক বাবু (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকায় একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



