প্যারোলে নয়, স্থায়ী মুক্তি চান শাহিদুল-বাদলের স্বজনরা
একটি বা দুটি বছর নয়, শাহিদুল আফজাল ফরাজীর জীবন থেকে ঝরে গেছে ২৫টি বছর। তাঁর মেয়ে মেমী আক্তারের বয়স তখন ছিল সবে এক। হাঁটিহাঁটি পা পা করে দাঁড়ানো, দৌড়াতে গিয়ে পড়ে যাওয়া, আবারও উঠে দাঁড়ানো– কখনোই বাবার হাতের আঙুলের ছোঁয়া পাননি তিনি।



