দিগন্তজোড়া জল আর সবুজের মায়ায় ঘেরা বাসুলিয়া
প্রকৃতির অপার সৌন্দর্য আর বিস্তীর্ণ জলরাশির মায়ায় ঘেরা টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া। স্থানীয়ভাবে চাপড়া বিল নামে পরিচিত এই স্থানটি স্বচ্ছ পানি, খোলা আকাশ আর চারপাশের সবুজের সমারোহে মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের।


