তাপমাত্রা কমছে, বাড়ছে শীতের অনুভূতি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে রাত ও ভোরে আবহাওয়ায় শীতের আমেজ স্পষ্ট হচ্ছে। ঢাকার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায়ও শীত অনুভব করতে শুরু করেছেন মানুষ।



