মিসরে জ্বালানিবাহী গাড়িতে আগুন, নিহত অন্তত ৩১
মিসরের রাজধানী কায়রোর বৃহত্তর এলাকায় জ্বালানিজাত পণ্যবাহী একটি গাড়ি উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় কায়রোর রিং রোডে একটি টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে।



