ঘর গোছাচ্ছে বিএনপি
সংসদ নির্বাচনের আগে ও পরে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বিএনপি। বিশেষ করে গত নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হয়েছেন এবং পরে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন, তাদের বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছেন দলটির শীর্ষ নেতারা।



