গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, পুলিশের সঙ্গে সংঘর্ষ
নতুন বেতন কাঠামো ঘোষণার পরও থামছে না গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ। বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা।



