হালকা শীত পোশাক
শীতের আগমনী বাতাসে পোশাকের ধরনেও আসে পরিবর্তন। ভারী জ্যাকেট কিংবা উলের পোশাকের বদলে হালকা, আরামদায়ক ও স্টাইলিশ পোশাকের প্রতি আগ্রহ বাড়ে ফ্যাশনপ্রেমীদের। এমন আবহাওয়ায় শার্ট ও জ্যাকেটের মেলবন্ধনে তৈরি ‘শ্যাকেট’ হয়ে উঠতে পারে পোশাকের অন্যতম আকর্ষণ।



