দেশে প্রতিদিন গড়ে ৫৭ নারী ও শিশু নির্যাতনের শিকার
নরসিংদীর এক কিশোরী রাজধানীর গুলশানের একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। কুমিল্লার বুড়িচংয়ের এক তরুণ টিকটকারের সঙ্গে সামাজিক মাধ্যমে ওই গৃহকর্মীর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে গত ২৫ সেপ্টেম্বর কিশোরীকে বুড়িচংয়ে ডেকে নেয় ওই তরুণ।



