নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন।

