গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, ভোগড়া বাইপাস, বাংলাবাজার, কলম্বিয়া, সালনা ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন।


