শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়া হবে: দুদক সচিব
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাগুলোতে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। মামলার সাক্ষ্য-প্রমাণসহ প্রয়োজনীয় সব তথ্য আদালতকে জানাবে দুদক।

