পদ্মা ব্যাংক বন্ধ না করে বিকল্প ভাবছে কেন্দ্রীয় ব্যাংক
দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংক বন্ধ না করে সাময়িকভাবে সরকারি মূলধন যোগানের মাধ্যমে ব্যাংকটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক। শুরুতে ‘ব্রিজ ব্যাংক’ প্রতিষ্ঠার মাধ্যমে ভালো অবস্থানে নিয়ে এক পর্যায়ে তা বেসরকারি খাতে বিক্রি করে দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে।



