বিয়ে কোনো নারীর ওপর পুরুষের আধিপত্যের লাইসেন্স নয়
স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়; বরং তা অপরাধ। গতকাল সোমবার এক রায়ের পর্যবেক্ষণকালে এই মন্তব্য করেছেন ঢাকার একটি আদালত। রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী খাবিরুন নেছাকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী নুরুল আবসারকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ আদালত।


