জিপের চাকা মেরামতের সময় লরির ধাক্কা, প্রাণ গেলো চালকের
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে জিপগাড়ির চাকা মেরামতের সময় লরির ধাক্কায় ওয়াজেদ আলী (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে লালপোল বাজারসংলগ্ন মধুপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।


