ইরানে গায়িকা ও তার দলের সদস্যদের ৭৪ বার বেত্রাঘাত
ইরানের এক গায়িকা ও তার প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাতের সাজা দিয়েছেন দেশটির আদালত। অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে ‘জনসাধারণের শালীনতা ক্ষুণ্ণ’ করার অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়।



