ইরানের ব্যাংকিং নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানের কথিত বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক বা ‘শ্যাডো ব্যাংকিং’ ব্যবস্থার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট আট ব্যক্তি এবং চার দেশে অবস্থিত ২২টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।


