নকশাবহির্ভূত নির্মাণ, চট্টগ্রামে একদিনে সিলগালা ৯ ভবন
অনুমোদিত নকশার বাইরে নির্মাণ এবং সরকারি জায়গা দখল করে স্থাপনা তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। সোমবার নগরের বায়েজিদ ও বাকলিয়া থানা এলাকায় পরিচালিত অভিযানে নকশাবহির্ভূত নির্মাণের দায়ে ৯টি ভবন সিলগালা করা হয়েছে।



