বারবার পরিষ্কারের পরও ভরাট কুতুবখালী খাল, আবার খনন শুরু করল ডিএসসিসি
একাধিকবার পরিষ্কারের পরও পলিথিন ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে রাজধানীর কুতুবখালী খাল। জলাবদ্ধতা কমাতে খালটির দক্ষিণ ও উত্তর অংশে আবার পরিষ্কার ও পুনঃখননের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।



