এক বছর পর স্বর্ণের দাম ভরিতে দুই লাখ টাকার নিচে
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসেই টানা ৯ দফায় দাম কমেছে। ফলে প্রায় এক বছর পর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে।

