রেমিট্যান্সের ৬৯ শতাংশ ১০ জেলায়
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে এক হাজার ১৪৭ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ১৫ কোটি ডলার। জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩২ কোটি ডলার বা প্রায় ১৩ শতাংশ।


