রাষ্ট্রায়ত্ত ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা
সরকারি মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান বা পরিচালক হতে পারবেন না কর্মরত কোনো সচিব বা সমমর্যাদার কর্মকর্তা। সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে।


