প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি
চট্টগ্রামের প্রকৌশলী ও উদ্যোক্তা হামিদ হাসান আলভি প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে ইউরোপে রিসাইকেলড পিইটি ফ্লেক্স রপ্তানি করছেন। সবুজ শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা আলভি পেয়েছেন বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস পুরস্কার।



